যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃ’ত ২৩৫০ জন
আন্তর্জাতিক ডেস্ক: প্রা’ণঘা’তী করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ফের মৃ’ত্যু আড়াই হাজারের কাছাকাছি পৌঁছেছে। দেশটিতে স্থানীয় সময় মঙ্গলবার কোভিড-১৯ আক্রান্ত ২৩৫০ জন মৃ’ত্যুবরণ করেন। খবর ইউএনবি’র।
গত এক সপ্তাহের মধ্যে একদিনে এই মৃ’ত্যুর সংখ্যা সর্বাধিক। এর আগে গত ৩০ এপ্রিল একদিনে ২২০১ জনের মৃ’ত্যু হয়। তবে এরপর এক সপ্তাহে করোনায় মৃ’ত্যু দৈনিক দুই হাজার ছাড়ায়নি।
এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে সং’ক্র’মিত হয়েছেন ২৪ হাজার ৭৯৮ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৭২ হাজার ২৭১ জনের মৃ’ত্যু হয়েছে। মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩। সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৬২৮ জন।






