320771

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৮৬ জন নতুন শ’নাক্তের রেকর্ড, মৃত সর্বমোট ১৮৩

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় ম’হামারি করোনাভাইরাসে আরও একজনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট ১৮৩ জনের প্রাণ কেড়ে নিলো। একই সময়ে আ’ক্রা’ন্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন। ফলে দেশে করোনায় মোট আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯২৯ জনে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শ’নাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭১১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৩ হাজার ৪০৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৮৬ জনের দেহে করোনাভাইরাস শ’নাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শ’নাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। আ’ক্রান্ত’দের মধ্যে মা’রা গেছেন আরও একজন। এ নিয়ে মা’রা গেছেন ১৮৩ জন।

করোনাভাইরাস সং’ক্রম’ণের ঝুঁ’কি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও করোনাভাইরাস এখন গোটা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে। মা’রাত্মক’ভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আ’ক্রা’ন্তের সংখ্যা সাড়ে ৩৬ লাখ ছাড়িয়েছে। মৃ’তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ। তবে ১২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

প্রা’ণঘা’তী এই ভা’ইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। কিন্তু সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শর্তসাপেক্ষে শপিংমল খোলা রাখার সিদ্ধান্তও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষে মানুষে সামাজিক দূরত্ব নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।

ad

পাঠকের মতামত