লকডাউন শিথিল, ভারতে একদিনে রেকর্ড মৃ’ত্যু ও আ’ক্রা’ন্ত
নিউজ ডেস্ক।। প্রা’ণঘা’তী করোনাভাইরাসে ভারতে একদিনে রেকর্ড সংখ্যক আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃ’ত্যু হয়েছে ১৯৫ জনের। আ’ক্রা’ন্ত ৩ হাজার ৯০০ জন।
এনিয়ে দেশটিতে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা ৪৬ হাজার ৪৩৩ জনে দাঁড়ালো। মোট মৃ’ত্যু হয়েছে ১ হাজার ৫৬৮ জনের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। এতে সুস্থ হওয়ার হার ২৭ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে গত ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। এরপর পরবর্তী ধাপে বাড়ানো হয়। তবে ইতিমধ্যে দেশটি বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করেছে। এরপরই দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃ’তে’র খবর এলো।
এনডিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটিতে নতুন করে আ’ক্রা’ন্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭৩ জন, মৃ’ত্যু হয় ৮৩ জনের। এর আগের দিন রবিবার আ’ক্রা’ন্ত হয়েছিল ২৪ শ’ ৮৭ জন।
দেশটিতে আ’ক্রা’ন্ত ও মৃ’তে’র সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রদেশটিতে এখন পর্যন্ত আ’ক্রা’ন্ত হয়েছে ১৪ হাজার ৫৪১ জন। মা’রা গেছে ৫৮৩ জন। উৎস: ইত্তেফাক।






