আড়াই লাখ ছাড়াল করোনায় মৃ’ত্যু’র সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক : মাত্র চার মাসেই বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃ’তে’র সংখ্যা আড়াই লাখ ছাড়াল। করোনা সং’ক্রম’ণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত করোনায় মৃ’তে’র সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৭ জন। আ’ক্রা’ন্ত ৩৬ লাখ ৩ হাজার ৫২১ জন।
করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৪৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রা’ণঘা’তী এই ভাইরাস। মা’রা গেছেন ৬৯ হাজার ৮ জন।
এরপর সবচেয়ে বেশি মৃ’ত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৭৯ জনের প্রা’ণ কেড়েছে করোনা। আ’ক্রা’ন্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।
মৃ’তে’র সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনাভাইরাসে প্রা’ণ হারিয়েছেন, আ’ক্রা’ন্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।
ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে স্পেনে মা’রা গেছেন ২৫ হাজার ৪৩৮ জন, ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫ জন। স্পেনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন, ফ্রান্সে ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন।
এছাড়া জার্মানি, রাশিয়া, তুরস্ক ও ব্রাজিলে লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন।
বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা আ’ক্রা’ন্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৯ হাজার ৩৩৩ জন। এখনও চিকিৎসাধীন ২১ লাখ ৮৪ হাজার ১৪১ জন। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষের অবস্থা স’ঙ্কটা’পন্ন বলে জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ১১ জানুয়ারি এতে প্রথম মৃ’ত্যু’র কথা জানায় দেশটি। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রা’ণঘা’তী এই ভাইরাস।




