বাড়িভাড়ার নামে ছদ্মবেশে এলাকায় ঢোকে, ১০ সেকেন্ডেই ভাঙে তালা
নিউজ ডেস্ক।। ঘরের তালা ও আলমারির ড্রয়ার ভেঙে মাত্র ১০ থেকে ১২ মিনিটে শেষ করে চু’রির পুরো প্রক্রিয়া। চট্টগ্রামে এক বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনার পর পু’লিশের তদন্তে বেরিয়ে আসে মূল রহস্য। সনাক্ত করা হয় সংঘবদ্ধ চোর চক্রটিকে।
কখনো ছদ্মবেশে, কখনো বাড়ি ভাড়ার কথা বলে এলাকায় ঢুকে। টার্গেট বহুতল ভবন। ১০ সেকেন্ডে ভাঙ্গে যে কোন ধরনের তালা। লুট করে স্বর্ণালংকার ও টাকা পয়সা। মাত্র ১০ থেকে ১২ মিনিটে শেষ করে পুরো চুরির প্রক্রিয়া তারা। অভিযানে স্বর্ণালংকারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে বাকলিয়া থানার পুলিশ।
চক্রের এক চোর বলেন, হটতে থাকি। বিল্ডিংয়ে ঢুকে যেখানে তালা মারা দেখি সেটা ভেঙে চু’রি করি। আরেকজন বলেন, কেউ দেখে ফেললে বলি, বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি। এভাবেই বের হয়ে চলে আসি।
পু’লিশ বলছে, সংঘবদ্ধ চোর চক্রটি দীর্ঘদিন পর্যবেক্ষণ করে ভিন্ন কৌশলে নিখুঁতভাবে শেষ করে চুরির প্রক্রিয়া। গত দুই মাসে অন্তত ২০টি বাড়িতে চু’রি করেছে চক্রটি।
সিএমপির উপ- পু’লি’শ কমিশনার এস এম মেহেদী বলেন, এটি একটি সং’ঘব’দ্ধ চোর চক্র। এই চক্রে চারজন সদস্য আছে এবং তাদের সবাইকেই আমরা গ্রে’ফতা’র করতে সক্ষম হয়েছি।
গত ১৮ এপ্রিল নগরীর দেওয়ান বাজারে এক কলেজ শিক্ষকের বাসায় অ’ভিন’ব পদ্ধতিতে চুরি করার একটি ভিডিও ফুটেজ দেখে চ’ক্রটিকে ধরতে সক্ষম হয় বাকলিয়া থানা পু’লি’শ। উৎস: সময়টিভি।




