320582

ঈদের আগে কেনাকাটার সুযোগ দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের আগে যেন সবাই কেনাকাটা করতে পারে সেই ‍সুযোগ দেওয়া হবে। কেনাকাটার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

সোমবার সকাল ১১টায় রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অফিস-আদালত সীমিত আকারে চালু করে দিচ্ছি, যাতে মানুষের কোনো কষ্ট না হয়।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে অর্থনীতিতেও প্রভাব পড়বে। যেখানে এটাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে, সেখানে আমাদের দেশেও একটা প্রভাব পড়বে। আমাদের দেশকেও মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, যারা ধনী দেশ, অগাধ সম্পদ তারাও করোনাভাইরাসের কাছে ব্যর্থ। একটা শক্তিশালী ভাইরাসের কাছে কোনো কিছুই কাজে লাগছে না। ধন-সম্পদ অর্থ কোনো কিছুই কাজে লাগছে না। ধনী-গরিব সবাই একাকার হয়ে যাচ্ছেন। আমাদের দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সে লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

ad

পাঠকের মতামত