আরব আমিরাতের ‘হাসপাতালের ম’র্গে বিমান চলাচল বন্ধ থাকায় শ খানেক বাংলাদেশির লা’শ’
প্রবাস ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে ভাইরাস সং’ক্রম’ণ ব্যতীত অন্য কারণে করোনাভাইরাস পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় মৃ’ত্যু’র শিকার ‘প্রায় একশ বাংলাদেশির লাশ’ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন সেখানকার প্রবাসী কমিউনিটি নেতারা।
প্রবাসী সংগঠক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাসির তালুকদার কয়েকজন বাংলাদেশির লা’শ দেশে পাঠাতে গিয়ে ব্যর্থ হয়েছেন।
নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “শুধু দুবাইতেই ৪৫ জনের বেশি প্রবাসীর লা’শ বিভিন্ন হাসপাতালের ম’র্গে পড়ে আছে। আবুধাবি, আল আইন, শারজাহ ও অন্যান্য প্রদেশের হাসপাতালের ম’র্গে’ও বাংলাদেশিদের লাশ রয়েছে বলে খবর পেয়েছি। সবমিলিয়ে প্রায় একশ বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো যায়নি।”
স্থানীয় দূতাবাসে এ ব্যাপারে প্রশ্ন করলে তারা বাংলাদেশিদের লা’শে’র সংখ্যার ব্যাপারে কোনও তথ্য নিশ্চিত করেনি।
এ বিষয়ে দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল আহমেদ খান বলেন, “আমরা বন্ধ ফ্লাইট চালু হওয়ার অপেক্ষায় আছি।”
করোনাভাইরাস সং’ক্রম’ণের কারণে ২১ মার্চ থেকে আমিরাতের সাথে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ। তার আগে থেকেই দেশটির বিভিন্ন হাসপাতালের প্রধানত হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বিভিন্ন সময়ে মা’রা যাওয়া বাংলাদেশিদের লা’শ দেশে পাঠানোর অপেক্ষায় ছিল।
সম্প্রতি দুই দফায় বিশেষ ফ্লাইটযোগে আমিরাত থেকে আবুধাবি বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অবৈধভাবে বসবাসকারী ও ছোটখাট অপরাধী মোট ৩১২ জন বাংলাদেশিকে স্থানীয় বিভিন্ন কারাগার থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাসির তালুকদার বলেন, “প্রবাসীরা চান একটি বিশেষ কার্গো ফ্লাইটে স্বাভাবিক কারণে আমিরাতে মৃ’ত্যুবর’ণকারী সকল বাংলাদেশির লা’শ দেশে ফেরত পাঠানো হোক।”
এছাড়া স্বাস্থ্যগত ঝুঁ’কি’র কারণে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত সব দেশের অভিবাসীর লা’শ স্থানীয়ভাবেই শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে। উৎস: বিডিনিউজ২৪









