করোনার চাপ সামলাতে না পেলে জানালা দিয়ে লাফ আরেক চিকিৎসকের
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের চিকিৎসার চাপ সহ্য করতে না পেরে রাশিয়ার আরেকজন চিকিৎসক জানালা দিয়ে লাফিয়ে আ’ত্মহ’ত্যা করার চেষ্টা করেছেন। এর আগে দেশটিতে আরও দুজন চিকিৎসক হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে আ’ত্মহ’ত্যা করেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, আলেকজান্ডার শুলেপভ নামের ৩৭ বছর বয়সী ওই চিকিৎসক আ’ত্মহ’ত্যা করার চেষ্টার আগে একটি ভিডিও তৈরি করেন। সেখানে তিনি দাবি করেন, করোনায় আ’ক্রা’ন্ত হওয়ার পরও তাকে কাজ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রীও নেই বলেও অভি’যো’গ তার।
ডা. শুলেপভ গত শনিবার তার কর্মস্থল নভোসমানস্কা জেলা হাসপাতালের দ্বিতীয় তলার জানালা থেকে লাফ দেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উ’দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর দ্বিতীয় ভিডিও তৈরি করেন শুলেপভ যা তার এক সহকর্মী ধারণ করেন। এতে দেখা যায় ‘ভু’য়া’ খবর ছড়ানোর অ’ভিযো’গে পু’লি’শ তাকে জেরা করছে। আর তার হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহ করছেন তিনি আসলেই ক’রোনায় আ’ক্রা’ন্ত কিনা।
এর আগে রাশিয়ার দুই নারী চিকিৎসক সুরক্ষা পোশাক না পাওয়ার অ’ভি’যোগ তুলে জানালা দিয়ে লাফিয়ে আ’ত্মহ’ত্যা করেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছে। ভাইরাসটিতে দেশটিতে ১ হাজার ২৮০ জন মা’রা গেছে।




