320389

চিনি ও কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় বানাচ্ছিল নুরুজ্জামান

নিউজ ডেস্ক।। পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে অধিক মুনাফার জন্য ভেজাল গুড় তৈরি করে এক শ্রেনির ব্যবসায়ি সাধারণ মানুষের সাথে প্রতরণা করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ।

গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গাজীপুরের কাপাসিয়ায় ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইসমত আরা।

শনিবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কারখানা মালিক নুরুজ্জামাননের বাড়ি থেকে গুড় তৈরীর জন্য ১৭ বস্তা চিনি ও কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। নুরুজ্জামান দীর্ঘদিন ধরে গুড়ের ব্যবসা করছেন। অধিক লাভের আসায় আখের রসের সাথে চিনি ও কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করে বাজারে বিক্রয় করে জনসাধারণকে ঠকিয়ে মুনাফা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা বলেন, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন যে, লোহাদী এলাকায় একটি বাড়িতে ভেজাল গুড় তৈরী করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড় কারখানার মালিক নুরুজ্জামানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং পঁচা গুড় জব্দ করে থানায় আনা হয়। উৎস: বাংলাদেশ টুডে।

ad

পাঠকের মতামত