320265

প্রাণির ওপর করোনা ভ্যাকসিনের প্রয়োগ সফল

ডেস্ক রিপোর্ট।। চীনের চারটি ফার্মাসিটিক্যাল কোম্পানি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে গবেষণা করার অনুমতি পেয়েছে তা বিশ্ববাসী ইতোমধ্যেই জেনেছে।

চারটি কোম্পানির মধ্যে একটি দাবি করেছে তাদের আবিষ্কৃত ভ্যাকসিন প্রাণির ওপর কার্যকর হয়েছে।

সিনোভ্যাক নামের কোম্পানিটি আরো বলেছে, হাজার হাজার ইউনিট ভ্যাকসিন বাজারজাত করার জন্য তারা প্রস্তুত। তবে মানুষের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল এখনো জানা যায় নি।

গত সপ্তাহে কোম্পানিটি জানায়, তাদের এই ভ্যাকসিনটি প্রাণীর ওপর পরীক্ষায় সফল হয়েছে। ভ্যাকসিনটিতে করোনার একটি কেমিক্যালি নিষ্ক্রিয় ভাইরাস রয়েছে। এটি বানরের ওপর প্রয়োগ করার পর, সেগুলো কভিড-১৯ এ আক্রান্ত হয়নি। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ১৪৪ জন স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনটির পরীক্ষা শুরু করে সিনোভ্যাক। এটি নিরাপদ কিনা তা আগামী জুনের মধ্যেই জানা যাবে বলে আশা প্রকাশ করেছে কোম্পানি।

ad

পাঠকের মতামত