প্রেমিকার সাবেক প্রেমিকের হাতেই খু’ন হন বরিশালের ইমরান
নিউজ ডেস্ক।। কলেজছাত্রীর সঙ্গে প্রেমের জেরেই খু’ন হন বরিশালের মুলাদী উপজেলার ইমরান হোসেন। এ ঘটনায় গ্রে’প্তা’র যুবরাজ খলিফা (২৬) আজ শনিবার বিকেলে বরিশাল আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রে’প্তার যুবরাজ মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের বাসিন্দা এবং কিশোরগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। মুলাদী থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
আ’দালতে দেওয়া যুবরাজের জ’বানবন্দির বরাত দিয়ে মুলাদী থানার ওসি জানান, উত্তর বালিয়াতলী গ্রামের একাদশ এক শ্রেণির কলেজছাত্রীর সঙ্গে সাত বছর ধরে যুবরাজ খলিফার প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিছুদিন আগে যুবরাজের সঙ্গে বিচ্ছেদের পর ওই কলেজছাত্রী একই গ্রামের বিদেশ ফেরত ইমরানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি যুবরাজ মেনে নিতে না পেরে কয়েক দফা ইমরানকে হু’মকি দেন।
ওসি ফয়েজ আহমেদ জানান, গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে ওই কলেজছাত্রীর সঙ্গে ইমরান দেখা করতে তাদের বাড়িতে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা যুবরাজ ও তার সহযোগীরা ইমরানের ও’পর হা’মলা চালান। ইমরান দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যুবরাজ তাকে ধা’ওয়া করেন। একপর্যায়ে ইমরান পড়ে গেলে যুবরাজ ও তার সহযোগীরা তাকে কু’পি’য়ে ও জ’বাই করে হ’ত্যা করেন। ৩০ এপ্রিল সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে ইমরানের স্বজন ও থানায় খবর দেয়। পরে পু’লিশ লা’শ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য ওই কলেজছাত্রীসহ চারজনকে আ’ট’ক করে।
পু’লিশে’র এ কর্মকর্তা আরও জানান, এদিকে ইমরান হ’ত্যা’র ঘটনায় তার বাবা আলতাফ হোসেন দফাদার বাদী হয়ে ৩০ এপ্রিল রাতে অ’জ্ঞাত’নামা আসামি করে মুলাদী থা’নায় মা’মলা’ দায়ের করেন। মা’মলা’র সূত্র ধরে পু’লি’শ স্থানীয় লোকজন ও সেই কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের দেওয়া তথ্যে গতকাল শুক্রবার উপজেলার চরপদ্মা সীমান্তবর্তী এলাকা থেকে যুবরাজকে গ্রেপ্তার করে পু’লি’শ। তাকে গ্রে’প্তা’রের পর হ’ত্যা’য় ব্যবহৃত ছোড়া, র’ক্তমা’খা জামা-কাপড় ও ইমরানের মোবাইল ফোন উ’দ্ধা’র করা হয়। উৎস: দৈনিক আমাদের সময়।




