২৪ ঘণ্টায় সাভারে করোনা আ’ক্রান্ত আট, সাতজনই পোশাককর্মী
নিউজ ডেস্ক।। ঢাকার অদূরে সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। এ নিয়ে সাভারে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
নতুন করে আ’ক্রা’ন্ত সাতজন পোশাক শ্রমিক যেসব এলাকায় থাকতেন আজ শুক্রবার ওইসব এলাকা লকডাউন করে দিয়েছে পু’লি’শ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ে জরুরি একটি পত্র পাঠিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।
ওই পত্রে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সব কারখানা বন্ধসহ সাভারে প্রবেশের সব পথ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছিল। ওই চিঠির বিষয়ে সর্বশেষ সরকার কী সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেননি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শতাধিক পোশাককর্মী করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৫০ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে সাভারের সাতজন পোশাক শ্রমিকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় সাভারে আ’ক্রা’ন্ত হওয়া আটজনের মধ্যে সাতজন শ্রমিক উপজেলার উলাইল এলাকার পৃথক তিনটি পোশাক কারখানায় কাজ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, তারা যেমন আশঙ্কা করছিলেন তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। পোশাক কারখানা খোলার পর থেকে আ’ক্রা’ন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নতুন করে আ’ক্রান্ত’দের প্রায় সবাই পোশাকশ্রমিক।
এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে এই অঞ্চলে করোনাভাইরাসের বিস্তার ঠেকানো অসম্ভব বলেও মন্তব্য করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
এই করোনা আ’ক্রান্ত’দের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। উৎস: দৈনিক আমাদের সময়।




