320221

এবার করোনায় আ’ক্রা’ন্ত সংসদ সদস্য

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আ’ক্রা’ন্তের তালিকায় এবার জনপ্রতিনিধি যুক্ত হলেন। দেশের উত্তরবঙ্গের একজন সংসদ সদস্যের করোনা পজেটিভ এসেছে।

তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। ন্যাম ভবনে থাকা ওই সংসদ সদস্য দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

এলাকা থেকে আসার পর তার শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়। তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আ’ক্রা’ন্ত হলেন। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত