319946

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১১ বাংলাদেশির মৃ’ত্যু

প্রবাস ডেস্ক।। যুক্তরাষ্ট্রে প্রা’’ণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশিদের মৃ’ত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন বাংলাদেশি মা’রা গেছেন। এ নিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মৃ’তের সংখ্যা দাঁড়ালো ২১৭ জনে।

গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃ’ত্যুর হার কম থাকলেও গত মঙ্গলবার ১১ জন বাংলাদেশি করোনায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যুবরণ করেন। এর মধ্যে তিনজনই বাংলাদেশের সন্দ্বীপের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬৪ হাজার। আর মৃ’ত্যুবরণ করেছে প্রায় ৬১ হাজার ৬৫৬ জন। এদিকে নিউইয়র্কে করোনায় আ’ক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ লোক এবং মৃ’ত্যুবরণ করেছে ২৩ হাজার ৪৭৪ জন।

নিউইয়র্ক সিটির গভর্নর অ্যান্ড্রেুা কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আ’ক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু’র হার কমেছে। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জন মারা গেছেন, যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯ জন নার্সিং হোমে।

ad

পাঠকের মতামত