319846

যুক্তরাজ্যে একই দিনে বাংলাদেশি দুই ভাইয়ের মৃ’ত্যু

প্রবাস ডেস্ক।। যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে করোনা ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে বাংলাদেশি বংশোাদ্ভূত আপন দুই ভাই এক ঘণ্টার ব্যবধানে মা’রা গেছেন।

গত শুক্রবার তারা মা’রা যান। এর তিন সপ্তাহ আগে করোনায় তাদের বাব গোলাম মোহাম্মদ মৃ’ত্যু’বরণ করেন। করোনায় আ’ক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রায় দেড়শ’ প্রবাসী বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে। মৃ’তদের বয়স ২২ থে‌কে ৮৫ বছর পর্যন্ত। এদের ম‌ধ্যে মস‌জি‌দের ইমাম, ডাক্তার, আইনজীবী, রেস্টুরেন্ট ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

করোনাভাইরাসে মা’রা যাওয়া দুই ভাই হলেন গোলাম আব্বাস (৫৯) ও রেজা গোলাম (৫৩)। তারা একটি নিউজ এজেন্ট শপের মালিক ছিলেন। রয়্যাল জয়েন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃ’ত্যু হয়।

বিবিসি জানিয়েছে, গত ২০ বছর যাবৎ নিউপোর্টের অ্যাভনমাউতের নিজস্ব নিউজ এজেন্ট শপ পরিচালনা করে আসছিলেন মা’রা যাওয়া দুই ভাই। তাদের দুজনকেই সেন্ট উলোস কবরস্থানে পিতার কবরের পাশাপাশি দা’ফন করা হয়েছে।

ad

পাঠকের মতামত