৪১ দিনে যুক্তরাষ্ট্রে ২১৭ বাংলাদেশির মৃ’ত্যু
প্রবাস ডেস্ক।। যুক্তরাষ্ট্রে করোনায় প্রবাসী বাংলাদেশিদের মৃ’ত্যু’র মিছিল অব্যাহত রয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মা’রা গেছেন আরও ১১ জন বাংলাদেশি। এর মধ্যে তিনজনেরই আদিবাড়ি বাংলাদেশের সন্দ্বীপে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত ৪১ দিনে করোনায় সং’ক্রমি’ত হয়ে ২১৭ বাংলাদেশির মৃ’ত্যু হলো। মা’রা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনেরই বয়স ৫৬-৭০’র মধ্যে। বাকিদের বয়স ৮০ বছরের বেশি।
যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃ’ত্যুর হার কমেছিল। কিন্তু গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ করেই তা বেড়ে যায়। জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যুব’রণ করেছেন কমপক্ষে ১১ জন বাংলাদেশি।
মঙ্গলবার মারা যাওয়া বাংলাদেশিরা হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১), মোহাম্মদ জায়েদ (৮২) ও আমিরুন নেসা খাতুন (৮৮)। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা হয়েছে ১০ লাখের বেশি মানুষ এবং মা’রা গেছেন প্রায় ৫৯ হাজার ২৬৬ জন। এদের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আ’ক্রা’ন্ত হয়েছে প্রায় তিন লাখ মানুষ। মা’রা গেছেন আরও ১৭ হাজার ৫০০ জন।
এদিকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আ’ক্রা’ন্ত, হাসপাতালে ভর্তি এবং মৃ’ত্যু’র হার কমেছে। গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জন মা’রা গিয়েছেন। যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯জন নার্সিং হোমে। উৎস: ঠিকানা




