319741

একদিনে দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত, মৃ’ত্যু ৮

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সং’ক্রমি’ত কোভিড-১৯ রোগে দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শ’না’ক্ত হয়েছে ৬৪১ জন এবং মা’রা গেছে ৮ জন। সুস্থ হয়েছে ১১ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪ হাজার ৭০৬টি, যা গত দিনের তুলনায় ১৪ দশমিক ৬৮ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৫৯ হাজার ৭০১টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৬৪১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শ’নাক্ত হয়েছে ৭ হাজার ১০৩ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ৮ জন। আমাদের এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ১৬৩ জন।’

‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৫০ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই’ বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ৫৪৯ জন, মৃ’ত্যু হয় ৩ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ৪৯৭ জন, মা’রা যায় ৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রম’ণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্র’মণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে।

ad

পাঠকের মতামত