319570

হাসপাতালের লিফটের নিচে চিকিৎসকের লা’শ

নিউজ ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সিনিয়র কনসালট্যান্ট ডা. এ কে আজাদ সজলের ম’র’দেহ উদ্ধার করেছে পু’লি’শ।

মঙ্গলবার সকালে নগরীর কালীবা‌ড়ি রো‌ডের মমতা স্পেশালাইজড হাসপাতা‌লের লিফ‌টের নি‌চ থে‌কে তার লা’শ উ’দ্ধা’র করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, গতকাল থেকে ডা. আজাদ নিখোঁজ ছিলেন। আজ সকালে শহরের কালীবাড়ী সড়কে মমতা ক্লিনিকের লিফটের নিচে ফাঁ’কা জায়গায় তার ম’র’দেহ পাওয়া যায়। কেন, কীভাবে তিনি সেখানে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। ঘটনাস্থলে পু’লি’শ আছে, তারা বিষয়টা দেখছে।

জানা গেছে, মমতা স্পেশালাইজড হাসপাতা‌ল ভবনটি ১০ তলা। এর ১ থেকে ৬ তলা পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চলে। বাকি তিন তলা ভাড়া দেয়া হয়েছে। ভবনটির ৭ তলায় ভাড়া থাকতেন ডা. আজাদ।

বরিশাল মেট্রোপলিটন পু’লি’শের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে ম’রদে’হ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ পু’লিশ’কে জানায়। পু’লি’শ গিয়ে ম’রদে’হের সুরতহাল করছে।

তিনি বলেন, লিফট থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটার কথা নয়। এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা বলেও মনে হচ্ছে না। এছাড়া ম’রদে’হে আ’ঘা’তের চিহ্ন রয়েছে। এটি হ’ত্যা নাকি দু’র্ঘট’না এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না। সুরতহাল ও ম’য়নাত’দন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ad

পাঠকের মতামত