করোনায় বি’ধ্ব’স্ত ইতালি শিথিল করছে লকডাউন
ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাসে মৃ’ত্যু’র হার কমতে থাকায় লকডাউন শিথিল করতে চলেছে ইতালি সরকার। রোববার গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আ’ক্রা’ন্ত আরও ২৬০ জন মা’রা গেছে। দেশটিতে গত ৫০ দিনের মধ্যে এটিই সর্বনিম্ন মৃ’ত্যু। এর ফলে করোনাযুদ্ধে আশার আলো দেখছে দেশটির সরকার ও জনগণ।
এই পরিস্থিতিতে রোববার এক সংবাদ সম্মেলনে দেশে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
লকডাউন শিথিলের অংশ হিসেবে দেশটিতে আগামী ৪ মে থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালু করা হবে বলে তিনি ঘোষণা করেছেন। তবে আপাতত সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলতে খাবারের হোম ডেলিভারি আরও বৃদ্ধি করতে চায় সরকার।
এ ছাড়া ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়। ১ জুন থেকে খোলা হচ্ছে দেশের রেস্টুরেন্ট, বার, সেলুন ও ম্যাসাজ সেন্টারগুলো। তবে স্কুলগুলো আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কান্তে বলেন, সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমাদের কাজ করে যেতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি এখনও পুরোপুরি ভালো না হওয়ায় আগামী সেপ্টেম্বরেও স্কুলগুলো খোলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, লকডাউন শিথিলের অর্থ এ নয়, একজন আরেকজনের বাসায় বেড়াতে যাবেন। তাছাড়া যতদিন পর্যন্ত কোভিড-১৯’র কোনো ভ্যাকসিন আবিষ্কার না হয় ততদিন মৃ’তু’র হার শূন্যে আনা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।
একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জন্য রাস্তা ও গণপরিবহনসহ প্রতিটি কর্মস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইতালিতে এ পন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। আর মা’রা গেছে দেশটির ২৬ হাজার ৬৪৪ জন। করোনায় আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যু’র সংখ্যায় এখনও শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এরপরেই সবচেয়ে বেশি মৃ’ত্যু’তে ইতালি ও আ’ক্রা’ন্তে দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্পেন।




