319143

পুরোহিতসহ আ’ক্রা’ন্ত ৩৬, স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন

নিউজ ডেস্ক।। রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। শুক্রবার রাতে তাদের আ’ক্রা’ন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়।

ঢাকা মহানগর পু’লিশে’র ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে। পু’লি’শের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। তিনিও করোনায় আ’ক্রা’ন্ত।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বলেন, ইসকন কর্তৃপক্ষ বহু আগেই মন্দিরে বাইরের কারও প্রবেশ বন্ধ করে দিয়েছিল। যারা ছিলেন তারা সব সময় ভেতরেই অবস্থান করতেন।

স্বামীবাগের বাসিন্দা এবং রাজধানী সুপার মার্কেটের ব্যাবসায়ী টিটু উদ্দিন বলেন, এখানে তিন শ’র বেশি লোক অবস্থান করছে বলে আমরা জানি। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মন্দিরে কিছুদিন আগে ভারত থেকে কয়েকজন লোক আসেন। তাদের মাধ্যমেই ভাইরাস সং’ক্রম’ণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মন্দিরে পু’লি’শি পাহারা বসানো হয়েছে। মন্দিরের আশেপাশে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসজনিতে আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আ’ক্রা’ন্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরও ৩০৯ জন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ৯৯৮ জন করোনায় আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়েছে। সারা দেশে সবচেয়ে বেশি আ’ক্রা’ন্ত হয়েছে রাজধানীতেই।

ad

পাঠকের মতামত