সৌদি আরব বাতিল করছে দো’র’রা মেরে শা’স্তি’র প্রথা
আন্তর্জাতিক ডেস্ক।। শাস্তি হিসেবে দোররা বা চা’বু’ক মা’রা’র প্রথা বিলুপ্ত করতে যাচ্ছে সৌদি আরব। বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আসা আইনি নথিপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
সৌদি আরবের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়, চা’বু’ক মা’রা’র বদলে কা’রাদ’ণ্ড বা জরিমানার মত শা’স্তি দেওয়া হবে।
সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি সংস্কার করতে চান বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাদের ইচ্ছাতেই আ’ই’নে এমন পরিবর্তন আনা হচ্ছে।
সৌদি আরবের বি’রু’দ্ধে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অ’ভিযো’গ আছে। দেশটির সরকার ভিন্ন মতাবলম্বীদের একেবারেই সহ্য করে না। এছাড়া সাংবাদিক জামাল খাসোগির হ’ত্যাকা’ণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয় সৌদির রাজপরিবার।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতো, মানবাধিকার ইস্যুতে নিচের সারির দেশগুলোর মধ্যে অন্যতম সৌদি আরব। সেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা একেবারেই সীমিত। সরকারের সমালোচনা করলেই তাকে গ্রে’প্তা’র করা হয়।
২০১৫ সালে ব্লগার রাইফ বাদাউইকে সাইবার অ’প’রাধ এবং ইসলাম অবমাননার দায়ে জনসম্মুখে চাবুক মারার শা’স্তি দেয়ার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল
রাইফ বাদাউইকে দশ বছরের জেল এবং এক হাজার চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছিল।
বাদাউইর কারাদণ্ড চলাকালীন ঐ এক হাজার চাবুক প্রতি সপ্তাহে দফায় দফায় মা’রা’র কথা ছিল। ২০১৫ সালের জানুয়ারিতে তাকে ৫০ বার চাবুক মা’রা’ও হয়।
কিন্তু ঐ ঘটনা প্রকাশিত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ফলস্বরুপ রাইফ বাদাউইর চা’বু’ক মা’রা’র শা’স্তি স্হগিত করা হয়। সূত্র: বিবিসি




