করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃ’ত্যু সংখ্যা ২ লাখ ছাড়াল
ডেস্ক রিপোর্ট।। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে মৃ’তে’র সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ সংখ্যা ছাড়িয়ে যায়। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২১০ দেশটি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়, এ পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে মৃ’ত্যু’বরণ করেছেন ২ লাখ ৪০৫ জন মানুষ।
এ পর্যন্ত করোনাভাইরাস আ’ক্রান্ত’দের মধ্যে ৮ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। যা শতকরা হিসেবে ৮০ ভাগ।
এদিকে আ’ক্রা’ন্ত, মৃ’ত ও সুস্থ তিনক্ষেত্রেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সবচেয়ে টেস্টও বেশি হয়েছে দেশটিতে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৯ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে দেশটির ৫২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে মৃ’ত্যুব’রণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। আর দেশটির ৫০ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষকে করোনা টেস্ট করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রা’ণঘা’তী করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন আ’তং’কে দিন পার করছে। এখনও কার্যকর কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।






