318969

সরকারের কাছে কিট হস্তান্তর করতে পারলোনা গণস্বাস্থ্য কেন্দ্র

নিউজ ডেস্ক।। চূড়ান্ত অনুমোদনের জন্য করোনাভাইরাসের টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করতে পারেনি গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শনিবার বেলা ১১টায় ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতাল ভবন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কিট হস্তান্তর করার কথা ছিল।

ঔষধ প্রশাসনের প্রতিনিধি না থাকায় চুড়ান্ত অনুমোদনের জন্য সরকারের কাছে করোনাভাইরাস শনাক্তের ‘র‌্যাপিড টেস্ট কিট’ হস্তান্তর করা যায়নি। পরীক্ষা ও মতামতের জন্য মার্কিন প্রতিষ্ঠান সিডিসিকে নমুনা কিট দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৭ই মার্চ করোনাভাইরাসে আ’ক্রান্ত’দের পরীক্ষার জন্য প্রাতিষ্ঠানিক গবেষণায় কিট উৎপাদনের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। ১৯ মার্চ কিট উৎপাদনের সরকারি অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস শনাক্তকরণের ‘জিআর র‌্যাপিড ডট বট ইমিউনোঅ্যাসি’ কিট তৈরির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক দলের নেতৃত্ব দেন ড. বিজন কুমার শীল। গবেষক দলের অন্যদের মাঝে আছেন ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ ও সিঙ্গাপুরের একজন গবেষক। ৫ই এপ্রিল চীন থেকে কিট তৈরির কাঁচামাল আমদানি করে গণস্বাস্থ্য কেন্দ্র। উৎস: বিডি২৪লাইভ।

ad

পাঠকের মতামত