319086

নিরাপদ আশ্রয়ের জন্য মার্কিন কোটিপতিরা ছুটছেন নিউজিল্যান্ডের ‘বাঙ্কার হোমে’ 

ডেস্ক রিপোর্ট।। ‘আমেরিকান বিউটি’ বা ‘আমেরিকান ড্রিম’ কি উবে যাচ্ছে। সিংহভাগ মার্কিন নাগরিক করোনাভাইরাস পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ়! নিউজিল্যাণ্ডে বেশকিছু বিলাসবহুল ’বাঙ্কার হোম’এ মার্কিন কোটিপতিরা ছুটছেন। নিরাপদে ও অক্ষত দেহে বাস করতে। আরটি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন ইতিমধ্যে করোনাভাইরাস সফলভাবে মোকাবেলা করে বিশ্বে তাক লাগিয়ে দেখিয়েছেন কিভাবে সত্যিকারের নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক শাসন সুসংহত করা যায়। অন্তত ট্রাম্পের জন্যে এ উদাহরণ যথেষ্ট।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে। তাই মার্কিন নাগরিকদের কাছে জ্যাসিন্ডা আরডেনের নিউজিল্যান্ড শাসন কল্পরাজ্যের মতই মনে হচ্ছে।

ব্লুমবার্গ বলছে নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চের ঠিক উত্তরে আবাসন কোম্পানি ভিভোস অন্তত শ’তিনের বাঙ্কার হোম বানিয়েছে। রাইজিং এস কোম্পানি গোটা দশেক এমন বাঙ্কার হোম বানানোর পর ব্যাপক সাড়া পাওয়া আরো কয়েক’শ বানানোর পরিকল্পনা নিয়েছে।

মাটির নিচে এধরনের আধুনিক সুবিধা সম্বলিত বাড়ির দাম পড়বে ৮ মিলিয়ন ডলার। রয়েছে শুটিং রেঞ্জ, গেমস রুম, জিম ও সার্জিক্যাল বেড। এক সৌদি ক্রেতা জেমস বন্ড স্টাইলে এধরনের বাড়িতে হেলিপোর্ট ও মসজিদ সংযোজনের অনুরোধ করায় তার দাম উঠেছে ৬০ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির কোটিপতি বাসিন্দাদের মধ্যে যারা সুপার মার্কেটে হ্যান্ডস্যানিটাইজার, টয়লেট পেপার, খাবার কিনতে যেয়ে ধস্তাধস্তি করতে রাজি নন তারাই এধরনের বাঙ্কার হোমের ক্রেতা। মার্কিন ব্যবসায়ী মিহাই ডিনুলেস্কু নিউজিল্যান্ডের ওয়াইহেকি দ্বীপে তাদেরই একজন।

ad

পাঠকের মতামত