319017

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃ’ত্যু

ডেস্ক রিপোর্ট।। ভারতে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃ’ত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছেন এক হাজার ৪২৯ জন। সব মিলিয়ে দেশটিতে আ’ক্রা’ন্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জনে ও মৃ’ত্যু হয়েছে ৭৭৫ জনের। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

এনডিটিভির প্রতিদেনে বলা হয়েছে, ভারতে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন কিছু ক্ষেত্রে স্থিতিশীল করা হচ্ছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় সরকার এক নির্দেশনা জারি করে বলেছে, পাড়া-মহল্লাভিত্তিক ছোট ছোট দোকানগুলো শর্ত মেনে খোলা যাবে।

করোনাভাইরাসের কারণে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির বিষয়টি পর্যালোচনা করে দেখতে দুই সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। এরপরই পাড়া-মহল্লাভিত্তিক দোকানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য বড় শপিংমলগুলো বন্ধই থাকছে।

গত এক সপ্তাহে ধরে ভারতে করোনাভাইরাসের বি’রু’দ্ধে’ লড়াইয়ে ইতিবাচক চিত্র পাওয়া যাচ্ছে। দেশটিতে সুস্থ রোগীর হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশ। লকডাউনের কারণে সং’ক্রমণে’র গতিও কমছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৮০টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ করোনায় আ’ক্রা’ন্ত হয়নি।

ad

পাঠকের মতামত