318953

মেসি, রোনালদো, কোহলির উদ্দেশ্যে মাশরাফির বার্তা

স্পোর্টস ডেস্ক : করোনায় আত’ঙ্কে মাঠের তারকারা ঘর ব’ন্দি। জীবন এই সময়ে খুবই অসহায়। কে বাঁচবে কে মরবে তার নিশ্চয়তা দিতে পারবে না কেউই। তবে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার প্রত্যাশা, পূর্ণ শক্তি নিয়েই মাঠে ফিরবে তারকারা। ফেসবুকে বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লায়নেল মেসি, ফেদেরারদের উদ্দেশ্য করে এমন বার্তাই দিয়েছেন তিনি।

নিজের ফেইসবুক আইডিতে মাশরাফি লিখেছেন,‘মেসি, রোনালদো, বেল, বিরাট, রুট, উইলিয়ামসন, ফেদেরার, জকোবিচ এটা শুধুমাত্র খেলা ভাই। জীবনের আসল খেলা হচ্ছে এই সময়ে করোনা কে প্রতিহ’ত করা৷। আল্লাহ আমাদের রক্ষা করুন।’

সতীর্থরা অদম্য শক্তি নিয়ে মাঠে ফিরবে এই কামনা করেন মাশরাফী। ‘তারকারা তাদের অদম্য শক্তি নিয়ে আবারো ফিরে আসুক আর সবাই সাক্ষী হোক তাদের দক্ষতার আর সেই সাথে অনুভব করুন খেলার চেয়ে জীবন অনেক বড়৷ ঘরে থাকো, নিরাপদে থাকো’

ad

পাঠকের মতামত