করোনা চিকিৎসায় ট্রাম্পের পরামর্শ, চিকিৎসকদের উদ্বেগ
ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে জীবাণুনাশক ইনজেকশন শরীরে নেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এই পরামর্শ দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা।
তারা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এই পরামর্শ মেনে শরীরে জীবাণুনাশক ভ্যাকসিন প্রয়োগের ফল ভয়া’বহ হতে পারে। এমনকি এ ঘটনার জেরে মানুষের মৃ’ত্যুও ঘটতে পারে।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাসের টাস্ক ফোর্সের বিবৃতিকালে ট্রাম্প বলেন, ‘আমি দেখেছি যে, ভাইরাসটি যেখানে থাকছে, জীবাণুনাশক প্রয়োগের এক মিনিটের মধ্যেই তা মুক্ত হয়ে যাচ্ছে। এক মিনিট! একটি রাস্তা আছে, যা ব্যবহার করে আমরা কিছু করতে পারি।’
তিনি আরও বলেন, ‘শরীরে জীবাণুনাশক ইনজেকশন নিয়ে কিংবা অন্য কোনোভাবে পরিষ্কার করা যায়? কারণ, আপনারা দেখেছেন, এটি ফুসফুসে সং’ক্রম’ণ ঘটায় এবং সেখানেই এটি বিস্তার লাভ করে। সে কারণে এটি (শরীরে জীবাণুনাশক ইনজেকশন প্রয়োগ) পরীক্ষা করে দেখা দরকার। হাসপাতালের চিকিৎসকরা এটি করতে পারেন। অন্তত আমার কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়েছে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর ডা. ডেবোরাহ বির্কস ওই সময় সেখানে উপস্থিত থাকলেও চুপ ছিলেন। তবে বহু চিকিৎসক ট্রাম্পের এই পরামর্শের বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
ফুসফুস বিশেষজ্ঞ ও গ্লোবাল হেলথ পলিসি বিশেষজ্ঞ ড. ভিন গুপ্ত বলেছেন, ‘শরীরে কোনো ধরনের জীবাণুনাশক পণ্য ইনজেকশন দেওয়ার বা খাওয়ার এই ধারণাটি দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক।’ তিনি আরও বলেন, ‘আত্মহত্যা করার জন্য মানুষ সাধারণত জীবাণুনাশক গ্রহণ করে।’




