কোয়ারেন্টাইনে ইমরান খানের মন খারাপ
ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইদি ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ইদির এক বৈঠক হয় গত ১৫ এপ্রিল। এরপর জানা য়ায় ফয়সাল ইদি করোনা শনাক্ত হয়েছেন। স্বাভাবিক ভাবেই ইমরান খানের রক্ত পরীক্ষা করতে হয়। কপাল ভাল ইমরানের রক্তে করোনা নেগেটিভ ধরা পড়েছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন স্বেচ্ছায় বিচ্ছিন্ন রয়েছে। বিজনেস টুডে
দিন কয়ে আগে ইমরান খানের কান্নাভোজ চোখ এমন একটি ছবি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন কি হয়েছে ইমরান খানের। ডেইলি পাকিস্তান
ইমরান খান আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন। ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফাইজুল সুলতান জানিয়েছেন, ‘আমরা সমস্ত প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হচ্ছে ইমরান খানকে।
ক্রিকেটে বিশ্বের একসময়ের সেরা অলরাউন্ডার পাকিস্তানের মসনদে বসে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। বিদেশি ঋণ, খাদ্য সংকট ও মূল্যস্ফীতির মত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে ইমরান খানকে। এরপর করোনা পরিস্থিতি তো রয়েছেই। এক্সপ্রেস ট্রিবিউন




