কিডনির যত্ন নিন শরীর সুস্থ রাখতে, মেনে চলুন এই ৫ নিয়ম
স্বাস্থ্য ডেস্ক।। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। কোনো কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনো রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আর কিডনি ভালো রাখতে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। আসুন জেনে নেওয়া যাক কিডনি সুস্থ রাখার কয়েকটি উপায়।
কিডনি সুস্থ রাখার উপায়: ১. প্রতিদিন অবশ্যই অন্তত ৭-৮ গ্লাস (২-৩ লিটার) পানি খাওয়া দরকার। ২. কখনোই প্রস্রাব চেপে রাখবেন না। এতে সংক্রমণের (ইনফেকশন) আশঙ্কা থাকে। ৩. চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে ব্যথানাশক (পেন কিলার) ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না।
৪. আপনার বয়স চল্লিশ বছরের বেশি হয়ে গেলে নিয়মিত বছরে অন্তত একবার ডায়বেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা করান। ডায়বেটিস বা ব্লাড প্রেশার থাকলে তা নিয়ম মেনে নিয়ন্ত্রণে রাখুন। ৫. বছরে অন্তত একবার প্রস্রাবের মাইক্রো-এলবুমিন পরীক্ষা করান। তথ্যসূত্র: ডক্টর কেরি উইলস (ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, নিউ ইয়র্ক)।




