মালয়েশিয়া করোনা মোকাবিলায় সফলতার পথে?
ডেস্ক রিপোর্ট।। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সফলতার পথে এগোচ্ছে মালয়েশিয়া। আজ সোমবার দেশটিতে করোনাভাইরাসে মা’রা যায়নি একজনও। তবে নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছেন ৩৬ জন, যা গত এক মাসে সর্বনিম্ন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৫ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজর ২৯৫। আর ভাইরাসটিতে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন ৮৯ জন।
এশিয়ার অন্যতম এই দেশটিতে কয়েক লাখ বাংলাদেশি কর্মরত। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৩ বাংলাদেশি করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। তবে মা’রা যায়নি কোনো বাংলাদেশি।
করোনাভাইরাস আ’ক্রা’ন্তের শুরু থেকেই পুরো মালয়েশিয়ায় ২৩টি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার, নার্স ও মেডিকেল সরঞ্জাম প্রস্তুত রাখা হয়। গত ১৮ মার্চ থেকে গোটা দেশে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসি ও) চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে মালয়েশিয়া। এই বিধিনিষেধ তৃতীয় ধাপে বাড়ানো হয় ২৮ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া বন্ধ রাখা হয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট, ফ্যাক্টরি ও সুপার মার্কেট। কর্মহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাংলাদেশি।
তবে মালয়েশিয়া মানবসম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রত্যেক মালিককে তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।
দীর্ঘদিন কাজ না থাকায় খাদ্য সংকটসহ বিভিন্ন আর্থিক সংকটে পড়েছে প্রবাসীরা। দূতাবাস থেকে খাদ্য সহায়তা দিয়ে আসছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সফলতার সঙ্গে সবকিছু মোকাবিলা করায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব দাতু নুর হিশাম আব্দুল্লাহকে জাতীয় বীর উপাধি দিয়েছে জনগণ।




