318152

দেড় মাসের শিশুর করোনায় মৃত্যু

ডেস্ক রিপোর্ট।।  করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ভারতের দিল্লিতে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া শিশুটিই দেশটির সর্বকনিষ্ঠ রোগী বলে আজ সোমবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার সকালে কেন্দ্রের পরিচালিত লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত কলাবতী শরণ শিশু হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে কিছুদিন আগে হাসপাতালে আনা হয়েছিল। শিশুটির কোভিড -১৯ এর পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসে। তাই ১০ মাস বয়সী আরেক করোনা আক্রান্ত শিশুর সঙ্গে তাকে এসআরআইতে (গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা) ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। রোববার সকালে তার মৃত্যু হয়েছে।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৬৫ জন এবং ৫৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ad

পাঠকের মতামত