নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বি’রু’দ্ধে মা’ম’লা
আন্তর্জাতিক ডেস্ক।। করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা ও নিজের ‘রাজনৈতিক লাভের’ জন্য নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপের অ’ভি’যোগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের বি’রু’দ্ধে মা’ম’লা হয়েছে। অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই ব্যক্তি আরও বেশ কিছু অ’ভি’যোগ এনে এই মা’ম’লা করেন। দেশটির জাতীয় দৈনিক নিউজি’ল্যান্ড হেরাল্ড এ খবর দিয়েছে।
মা’মলা’কারী ওই দুই ব্যক্তি যুক্তি হিসেবে বলছেন, করোনায় মৃ’ত্যু’র হার অনেক কম হওয়া সত্ত্বেও দেশজুড়ে চতুর্থ স্তরের লকডাউন ঘোষণা করায় যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা কোনোভাবেই উপযুক্ত নয়।
তাদের দাবি, এই বিধিনিষেধ তাদের অ’বৈধ’ভাবে আ’ট’কে রেখেছে, আর তাই তারা ‘হাবিয়াস কর্পাসের’ অধীনে আ’দাল’তে একটি রিট আবেদন করেছেন, যা মূলত একজন কা’রাব’ন্দি তার বন্দিদশা থেকে মুক্তির জন্য করে থাকেন।
এরপর আ’দাল’ত ওই দুই ব্যক্তিকে আ’দাল’তে হাজির করার নির্দেশ দিয়ে বলেছেন, কর্মকর্তাদের অবশ্যই তাদের আ’ট’কের কোনো বৈধ বা ন্যায়সঙ্গত কারণ দেখাতে হবে। প্রথম জন ‘হোম ডিটেনশনে’ আছেন। তিনি বলছেন, এই লকডাউন
ঘোষণার কোনো যৌক্তিক ভিত্তি আরডার্নের কাছে নেই। তিনি বিচারক ম্যারি পিটার্সকে বলেন, ‘গোটা বিষয়টাই হাস্যকর’ এবং এটা কোনো ‘প্যানডেমিক’ নয়, এটা হলো ‘প্যানিক-ডেমিক’। তিনি দাবি করছেন, তার যে দ- চলছে, তাতে করে তিনি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার অধিকার রাখেন।
প্রধানমন্ত্রীর বি’রু’দ্ধে অর্থনীতি ধ্বংস করে দেওয়ার অ’ভিযো’গ তুলে তিনি আরডার্নকে ‘হিটলারের’ সঙ্গে তুলনা করেছেন। দেশজুড়ে এই লকডাউন ঘোষণার বিষয়টিকে তুলনা করেছেন ‘হলোকাস্টের’ সঙ্গে। তিনি বলেন, ‘একটা সমাজে বসবাসের গণতান্ত্রিক অধিকার আমি কাউকে হরণ করতে দেব না।’




