317555

মাওলানা সাদের বিরুদ্ধে হ’ত্যা মা’ম’লা

দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতের আমির মাওলানা সাদের বিরুদ্ধে হ’ত্যা মা’মলা দায়ের করা হয়েছে। দিল্লি পু’লি’শের এক কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

পু’লি’শের এক মুখপাত্র বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় সাদের বিরুদ্ধে।

এখন তার বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ যুক্ত করা হয়। এই ধারার অভিযোগে দায়ী ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

তাবলিগ জামাতের মুখপাত্র মুজিবুর রহমান এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গতমাসে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলিগের যে সমাবেশ হয়েছিল, সেখানে যোগ দেওয়ার পরে বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কিন্তু জমায়েতের কয়েকজন মারা যাওয়ার পরে হত্যার অভিযোগ দায়ের করা হলো।

বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে মোট ১২ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪১৪ জন।

ad

পাঠকের মতামত