মায়ের লা’শ নিয়ে মিরপুরে বসে আছেন ছেলে, এগিয়ে আসছে না কেউ
নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার মিরপুর-১ পাইকপাড়া আহমেদ নগরের একটি বাসায় মায়ের লা’শ নিয়ে সকাল থেকে বসে আছেন দুই ছেলে। কিন্তু ওই নারী ক’রোনাভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন সন্দেহে এলাকাবাসী, এমনকি আত্মীয়-স্বজনরা কেউ লা’শ দা’ফ’নের জন্য ওই বাসায় যায়নি।
মৃ’ত নারীর ছেলে জানিয়েছেন, আজ ভোররাতে তাদের মা জয়গুন নেসা (৮৫) কিডনিজনিত সমস্যায় মা’রা গেছেন। তার মধ্যে করোনার কোনো উপসর্গই ছিল না।
পু’লি’শ বলছে, মৃ’তে’র আত্মীয়-স্বজনরাও কেউ ভয়ে ওই বাড়িতে যাচ্ছে না। মৃ’ত ওই মা’য়ে’র লাশের দা’ফনের জন্য স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের খোঁজ করা হচ্ছে। কোনো চিকিৎসকের কাছে থেকে ওই নারীর মৃ’ত্যু’র সনদপত্র নিতে পরিবারের সদস্যদের বলা হয়েছে।
মৃ’ত ওই নারীর বড় ছেলে শাজাহান মিয়া বলেন, ‘আমার দুই ছেলে, স্ত্রী এবং মাকে নিয়ে এই বাসায় থাকতাম। আজ ভোররাতে মা কিডনিজনিত সমস্যায় মা’রা গেছেন। সকাল থেকে সরকারি-বেসরকারি সমস্ত জায়গায় ফোন দিয়েও এখন পর্যন্ত মায়ের দাফন-কাফনের ব্যবস্থা করতে পারিনি। মায়ের লা’শ সামনে নিয়ে বসে আছি।’
স্থানীয়দের দাবি, শাহজাহান মিয়ারও করোনার উপসর্গ আছে। তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত হতে পারে। তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করাতে পারলেই মৃ’ত্যু’র কারণ জানা যাবে।
এই বিষয়ে মিরপুর মডেল থা’না’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৃ’ত ওই নারীর ছেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি নিজে আইইডিসিআরে কথা বলেছি। এছাড়া আরও কয়েকটি জায়গায় কথা বলেছি। লা’শ দা’ফ’ন করতে তাদের প্রতিবেশী বা আত্মীয়-স্বজনরা কেউই এগিয়ে আসেনি।’
ওসি আরও বলেন, ‘আইইডিসিআর ওই নারীর বিষয়ে শোনার পর প্রাথমিকভাবে জানিয়েছে, তিনি করোনায় মা’রা যাননি।’ মৃ’ত ওই নারীর লা’শ দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। উৎস: দৈনিক আমাদের সময়।






