উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁ’চা’তে গিয়ে সেনা যান দুর্ঘটনায় সেনাসদস্য নি’হ’ত, আ’হ’ত ২১
নিউজ ডেস্ক।। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনীর একটি ট্রাক দু’র্ঘটনা’য় এক সেনাসদস্যের মৃ’ত্যু হয়েছে। দু’র্ঘট’নায় আরও ২১ সেনা গুরুতর আ”হত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে এ দু’র্ঘট’না ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর আরও জানায়, সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা যাওয়ার পথে ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁ’চা’তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দু’র্ঘট’নায় পড়ে। এই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মা’রা যান। ট্রাকে গমনকারী অবশিষ্ট ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।






