317340

চাল চোর চেয়ারম্যানের পক্ষে এমপি আদালতে!

নিউজ ডেস্ক।। সরকারি ২২৯ বস্তা ত্রাণের চালসহ ধরা খাওয়া চেয়ারম্যান কোরবান আলী সরদারের পক্ষে আদালতে গেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। গতকাল মঙ্গলবার চেয়ারম্যানের জামিনের জন্য নিজ নেতাকর্মীদের নিয়ে পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান তিনি।

এর আগে গত সোমবার রাতে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় ব্যক্তিগত গুদাম থেকে ২২৯ বস্তা ভিজিডির চালসহ কোরবান আলী সরদারকে গ্রে’প্তা’র করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এদিকে, চাল চু’রি’র ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় জেলা আওয়ামী লীগ কোরবান আলী সরদারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল সদস্যপদ থেকে বহিষ্কার করেছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র দাবি করে সাজানো ঘটনায় কোরবান সরদারকে ফাঁ’সা’নো হয়েছে বলে সাফাই গেয়েছেন এমপি।

আহমেদ ফিরোজ কবির এমপি বলেন, ঢালারচর একটি স’ন্ত্রা’স ও চ’রম’পন্থী অধ্যুষিত এলাকা। নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান কোরবান আলী সরদার চালের বস্তা ইউনিয়ন পরিষদে না রেখে নিজ গুদামে মজুদ করেছিলেন। তার আ’ত্মসা’তের কোনো উদ্দেশ্য ছিল না। কোনো একটি মহল তাকে ফাঁ’সানো’র চেষ্টা করছে।

তবে র‌্যা’ব-১২ পাবনা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান কোরবান আলী সরদার উদ্ধারকৃত চাল কা’লোবা’জারে বি’ক্রি’র চেষ্টা করছিলেন বলেই জানানো হয়েছে।

এ ব্যাপারে র‌্যা’ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‌্যাব জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার ভিজিডি ত্রাণের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে না রেখে গভীর রাতে রূপপুর ইউনিয়নের বাঁধেরহাট বাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুদাম ঘরে মজুদ করছেন।

ওইদিন রাত ১০টার দিকে র‌্যাব হাতেনাতে এই চাল উদ্ধার করে এবং চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে আটক করে। পরে রাতে আমিনপুর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ত্রাণের চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। কোরবান আলী সরদার ইউনিয়নের সীমানার বাইরে বেআইনিভাবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছিলেন। সেখানে ত্রাণের চাল মজুদ করার বিষয়েও তিনি প্রশাসনকে অবহিত করেননি।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, করোনা দুর্যোগের এই সময়ে এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোমতেই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণের চাল আ’ত্ম’সাৎকারীদের বি’রু’দ্ধে আওয়ামী লীগ ক’ঠো’র অবস্থানে রয়েছে। এ ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

স্থানীয় সংসদ সদস্যের অভিযুক্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান তার ব্যক্তিগত বিষয় বলেও জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এদিকে, কোরবান আলীকে গ্রে’প্তা’রের ঘটনা প্রশাসনের ষ’ড়’যন্ত্র আখ্যা দিয়ে তাকে মুক্ত করতে বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেন তদবির শুরু করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিষয়টি অবগত হয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে জানালে তিনি ক্ষু’ব্ধ হয়ে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। পরে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালে নির্দেশে জেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বলেন, আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে দলীয় শৃ”ঙ্খ’লা ভ’ঙ্গ করে বিভিন্ন বিতর্কিত কাজ করে আসছিলেন। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে অবৈধ নৌবন্দর পরিচালনা, জামাত ও বিএনপির লোকজনকে প্রশ্রয় দেওয়া ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগ ছিল তার বি’রু’দ্ধে।

আব্দুল বাতেনের কারণে দল বারবার বিব্রত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সর্বশেষ ত্রাণের চাল চুরি করে গ্রে’প্তা’র হওয়া চেয়ারম্যানের পক্ষে তদবির করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত