317344

চালকের মৃ’ত্যু রিকশার ওপরেই, করোনা আতঙ্কে কাছে গেল না কেউ

নিউজ ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে রিকশার ওপরেই তোফাজ্জল হোসেন (৬০) নামে এক রিকশাচালকের আকস্মিক মৃ’ত্যু হয়েছে। বুধবার ( ১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে করোনা আ’ত’ঙ্কে তার কাছে যায়নি কেউ। মরদেহটি দীর্ঘক্ষণ রিকশার ওপরেই পড়ে ছিল। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর থানা পু’লি’শে’র এসআই রাসেল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিন ও উপজেলা মেডিকেল কর্মকর্তা ডা. আসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম’র’দেহ থেকে নমুনা সংগ্রহ করেন। পরে ম’র’দেহ’টি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ওই রিকশাচালকের অ্যাজমা রোগ ছিল। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যা’টা’কে মা’রা গেছেন। উৎস: জাগোনিউজ

ad

পাঠকের মতামত