ক’রোনাভা’ই’রাসে ২৪ ঘণ্টায় মৃ’ত চারজন সম্পর্কে যে তথ্য দিলো স্বাস্থ্য অধিদপ্তর
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে দেশে মোট ৫০ জনের মৃত্যু হলো। নতুন মারা যাওয়া চারজনের মধ্যে এক চিকিৎসকসহ তিনজনই পুরুষ ও একজন নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘মৃ’ত্যু’বরণ করেছে ৪ জন। তাদের মধ্যে সত্তরের বেশি ২ জন। ইতিমধ্যেই শুনেছেন আমাদের একজন চিকিৎসক মা’রা গেছেন, যার বয়স ৫০ বছর এবং আরেকজন ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে মৃ’ত্যু’বরণ করেছেন। ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে যিনি ছিলেন উনি কোমোরবিডিটি, ক্যা’নসা’র আ’ক্রা’ন্ত ছিলেন। এরসঙ্গে উনি কোভিডে আক্রান্ত হয়ে মৃ’ত্যুব’রণ করেছেন। এই চারজনের মধ্যে পুরুষ তিনজন, মহিলা একজন।’
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৯ এবং মারা গেছেন ৪ জন। এ পর্যন্ত ক’রোনাভাইরা’সে আ’ক্রা’ন্ত হয়েছে ১২৩১ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪৯ জন। বাংলাদেশে ক’রোনাভাই’রাসের ‘সংক্র’মণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে।




