317051

ভালো আছেন আল্লামা শফী, ‘মৃ’ত্যু’র খবর গুজব

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আমদ শফী। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তার মৃ’ত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গু’জ’ব ছড়ানো হচ্ছে।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আল্লামা শাহ আমদ শফীর মেজ ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী ও আমিরের পিএস মো. শফি দৈনিক আমাদের সময়কে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

আল্লামা শফীর শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। এ ছাড়া গুজব না ছড়াতে এবং গু’জ’বে কান না দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, গত শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

শতবর্ষী আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রো’গে ভুগছেন।

ad

পাঠকের মতামত