বঙ্গবন্ধুর খুনী মাজেদের মৃ’ত্যু’দণ্ড কার্যকর
ডেস্ক রিপাের্ট: বঙ্গবন্ধু হ’ত্যা মাম’লার দ’ণ্ড’প্রাপ্ত আ’সা’মি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃ’ত্যুদ’ণ্ড কার্যকর করা হয়েছে। আজ রাত ১২টা ১ মিনিটে ফাঁ’সি’র দড়িতে ঝুলিয়ে তার মৃ’ত্যু’দণ্ড কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এটিই প্রথম ফাঁ’সি।
মৃ’ত্যুদ’ণ্ড কার্যকরের আগে আব্দুল মাজেদকে গোসল করানো হয়। রাত ১০টার দিকে কারা মসজিদের ইমাম আব্দুল মাজেদকে তওবা পড়াতে যান। কারা সূত্রে জানা গেছে, এসময় চিৎকার করে কেঁ’দে’ছেন মাজেদ। একপর্যায়ে তওবা পড়ানো হয় তাকে। তার আগে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা ফাঁ’সি’র কার্যক্রম পরিদর্শন করতে কেন্দ্রীয় কারাগারে যান। এছাড়াও অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মইনুল আহসান কারাগারে যান। তাদের উপস্থিতেই মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়।
বঙ্গবন্ধুর খু’নী আব্দুল মাজেদের মৃ’ত্যুদ’ণ্ড কার্যকরতে শনিবার সকালে থেকেই প্রস্তুতি চলছিলো কারাগারে। শাহজাহানের নেতৃত্বে মো. আবুল, তরিকুল ও সোহেলসহ ১০ জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়। ফাঁ’সি’র মঞ্চের লাইট, দড়ি সবকিছু পযৃবেক্ষণ করা হয়। ফাঁ’সি’র মঞ্চের পাশে নিরাপত্তকর্মীসহ ডেপুটি জেলার দেখভাল করছিলেন। কারাগারের বাইরে কারারক্ষী ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।






