ঢাকাতে ৭৪ কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া (ভিডিও)
নিউজ ডেস্ক।। শনিবার রাত ৮টার দিকে হঠাৎ রাজধানীতে এ দমকা ঝড়ো হাওয়া বয়ে যায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, ফরিদপুর ও পাবনায় দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।




