করোনা মো’কাবেলায় বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড
নিউজ ডেস্ক : দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কোভিড-১৯ সংকট মো’কাবেলায় কার্যকর প্র’তিরোধ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পাশে রয়েছে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ড এই সং’কট মো’কাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলোতে সহায়তার জন্য ২.৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদান করবে, যা স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। শনিবার (১১ এপ্রিল) ঢাকাস্থ সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।









