সিঙ্গাপুরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাংলাদেশি পুত্র সন্তানের বাবা হলেন, আক্রান্ত আরও ৩ শতাধিক
নিউজ ডেস্ক :দু’মাস দশ দিন ধরে সিঙ্গাপুরের হাসপাতালের আইসিইউতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন করোনা আক্রান্ত এক বাংলাদেশি। তার অবস্থা এতটাই শোচনীয় যে ভর্তির পর থেকে একবারের জন্যও চোখের পাতা খুলতে পারেননি। অচেতন অবস্থায় দীর্ঘসময় ধরে থাকলেও তিনি প্রাণে বেঁচে আছেন এবং স্রষ্টার কৃপা হলে ফিরবেন- এ আশায় নিবিড় পর্যবেক্ষণে তার চিকিতসা চালিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিতসকররা।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান এমনটাই জানাচ্ছিলেন। বাংলাদেশের জ্যেষ্ঠ ওই কূটনীতিকের পড়াশোনা চিকিতসা শাস্ত্রে। যদিও পেশাগতভাবে তিনি চিকিতসক না হয়ে কূটনৈতিক জীবনকে বেছে নিয়েছেন। অবশ্য তার চিকিতসা শাস্ত্রের সেই পড়াশোনা বা বিদ্যা অর্জন বৃথা যায়নি, বরং বেশ কাজই দিচ্ছে। অন্তত করোনার এই কঠিন সময়ে সিঙ্গাপুরে আক্রান্ত প্রায় ৩ শতাধিক বাংলাদেশির স্বাস্থ্য সংক্রান্ত গণ আপডেট পেতে ডাক্তার হওয়ায় তিনি অন্যদের চেয়ে খানিক সুবিধাজনক অবস্থানে রয়েছেন।




