316158

করোনা রোগী সেজে নারী চিকিৎসকদের সঙ্গে ফোনে অশ্লীলতা, অতপর…

নিউজ ডেস্ক।।  করোনাভাইরাসের রোগী সেজে নারী চিকিৎসকদের সঙ্গে অশ্লীলতা করার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থেকে তাহসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রোগী না হয়েও আইইডিসিআর-এর দেওয়া হটলাইন নম্বরে বিভিন্ন অ্যাপস নম্বর দিয়ে একের পর এক কল করে নারী ডাক্তারের সঙ্গে অশ্লীল ভাষায় ফোনালাপ করে যাচ্ছিল প্রতিনিয়ত। এই চক্রের একজন সদস্যকে কল ট্রাকিং-এর মাধ্যমে হাতিরঝিল থেকে গ্রেপ্তার করেছেন র‍্যাব।’ এই ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

https://www.facebook.com/mdshahriar.alam.5/posts/10220714866915623

ad

পাঠকের মতামত