316078

হুহু করে বাড়ছে মৃ’তের সংখ্যা, পার হলো ৮১ হাজার, আ’ক্রা’ন্ত ১৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক।।  মাত্র ৯ থেকে ১০ ঘন্টার ব্যবধানে করোনাভাইরাসে বিশ্বব্যাপি মৃ’তে’র সংখ্যা বাড়লো ৫ হাজারের বেশি। আজ বিকেল সাড়ে তিনটা থেকে ৪টার মধ্যে মৃ’তে’র সংখ্যা পার হয়েছিল ৭৫ হাজার। রাত ১২টা (বাংলাদেশ সময়) বাজার আগেই সংখ্যাটা পার হয়ে গেলো ৮১ হাজার।

বিশ্বব্যাপি করোনায় মৃ’তে’র সংখ্যা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) প্রায় ৮১ হাজার (৮১ হাজার ৪৪জন)। প্রতি মিনিটেই বাড়ছে মৃ’তে’র সংখ্যা। একই সঙ্গে বাড়ছে আ’ক্রা’ন্তের সংখ্যাও। সব মিলিয়ে এখনও পর্যন্ত বিশ্বব্যাপি আ’ক্রা’ন্ত হয়েছে ১৪ লাখ ১১ হাজার ৯৯ জন মানুষ। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫৯জন মানুষ।

সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে ক’রোনাভা’ইরাস। গত ডিসেম্বরে চীনের উহানে ক’রোনা’ভাই’রাস ছড়িয়ে পড়ার পর এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ১৯৪ জন। নতুন আ’ক্রা’ন্ত ১৯১৯০ জন। মৃ’তে’র সংখ্যাও পার হয়ে গেছে ১২ হাজার। মোট মৃ’ত ১২ হাজার ২৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃ’ত্যুব’রণ করেছে ১৩৭৫ জন।

তবে মৃ’তে’র দিক থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৫৮৬জন। নতুন আ’ক্রা’ন্ত কিছুটা কমেছে। ৩ হাজার ৩৯ জন। সব মিলিয়ে মৃ’ত্যু’বরণ করেছে ১৭ হাজার ১২৭ জন।

মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। মোট ১৩ হাজার ৮৯৭ জন মৃ’ত্যু’বরণ করেছে। দেশটিতে আক্রান্ত এক লাখ ৪০ হাজার ৫১১ জন। আ’ক্রা’ন্তের দিক থেকে তারা ছাড়িয়ে গেছে ইতালিকেও।

ফ্রান্সে মৃ’ত্যু’বরণ করেছে ১০ হাজার ৩২৮জন। আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৬৯জন। এছাড়া ব্রিটেনে মৃ’ত্যু’বরণ করেছে ৬ হাজার ১৫৯ জন। ইরানে ৩ হাজার ৮৭২ এবং চীনে মৃ’ত্যু’ব’রণ করেছে ৩ হাজার ৩৩১ জন। ইউরোপের অন্য দুটি উন্নত দেশ বেলজিয়াম এবং নেদারল্যান্ডসেও বাড়ছে মৃ’তে’র সংখ্যা। দেশ দুটিতেই মৃ’তে’র সংখ্যা ছাড়িয়ে গেছে ২ হাজার। নেদারল্যান্ডসে ২ হাজার ১০১ জন। বেলজিয়ামে ২ হাজার ৩৫ জন। জার্মানিতে মৃতের সংখ্যা ১ হাজার ৯৪১ জন। দেশটিতে আ’ক্রা’ন্ত এক লাখ ৬ হাজার ৫০৪ জন।

বাংলাদেশেও আশঙ্কাজনকহারে বাড়ছে মৃতের সংখ্যা। আজ ব্রিফিংয়ে আইইডিসিআর জানিয়েছে, দেশে করোনা আক্রান্ত বেড়েছে ৪১ জন এবং মৃ’ত্যু’বরণ করেছেন ৫ জন।

আক্রান্ত ১৪ লাখ ১১ হাজার ৯৯ জনের মধ্যে সুস্থতা এবং মৃ’ত্যু’বরণসহ করোনা কেস ক্লোজ হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮০৩টি। বাকি রয়েছেন এখনও ১০ লাখ ২৯ হাজার ২৯৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছেন ৫ ভাগ, তথা ৪৭ হাজার ৮৩৬জন। আর আক্রান্ত তবে খুব বেশি জটিল অবস্থায় নেই, এমন রয়েছেন ৯ লাখ ৮১ হাজার ৪৬০ জন মানুষ।

ad

পাঠকের মতামত