316060

আমিরাতে ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা না করার ঘোষণা

ডেস্ক রিপোর্ট।। সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২০৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ জন এবং সুস্থ হয়েছেন ১৬৭ জন। এখানকার ভিসাধারীদের চলতি বছরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো জরিমানা না করার ঘোষণা দেয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দেশটির উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মাহমুদ বিন রশিদ আল মাকতুম মন্ত্রিপরিষদ বৈঠকে এ ঘোষণা দেন। এতে করে চলতি বছরের মধ্যে রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা হবে না।

এসময় অনলাইন বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ সকল মন্ত্রীরা অংশ নেন। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

ad

পাঠকের মতামত