315333

সৌদি আরব বিমান থেকে ইয়েমেনে ক .রোনা সংক্রমিত মাস্ক ফেলছে!

নিউজ ডেস্ক।। প্রা.ণঘা.তী ক.রোনাভা.ইরাস বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এই মহামারি মোকাবিলায় লকডাউনসহ বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে অনেক দেশ। একইসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্যের পাশাপাশি একে অন্যের সাহায্যে এগিয়ে আসছে বৈরী সম্পর্কের দেশগুলোও। বিশ্বব্যাপী চলা এই দুর্যোগের মধ্যেই নাকি যুদ্ধকবলিত ও দুর্ভিক্ষপীড়িত ইয়েমেনের ওপর বিমান থেকে করো.নাভাই.রাস সংক্রমিত মাস্ক ফেলছে সৌদি আরব। ইয়েমেনের তথ্যমন্ত্রী সাইফুল্লাহ আল সামি এমন অভিযোগ করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটর।

সাইফুল্লাহ আল সামি দাবি করেন, ইয়েমেনের রাজধানী সানা এবং আরও কয়েকটি শহরের ওপরে সৌদি আরব যুদ্ধবিমান থেকে প্রচুর পরিমাণে মাস্ক ফেলছে, যা ভাইরাস আ.ক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইয়েমেনের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। ইয়েমেনের জনগণ যাতে এসব মাস্ক ব্যবহার না করে, সে ব্যাপারে তাদের সতর্ক করার জন্য এবং সম্ভাব্য বিপদ থেকে দূরে রাখার জন্য সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

হুথি নিয়ন্ত্রিত সরকারটির তথ্যমন্ত্রী বলেন, ‘ইয়েমেনে যদি কোনোভাবে প্রাণ.ঘাতী করো.নাভাই.রাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে, তা হলে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে সৌদি আরব।’ দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আরও জানান, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এখনও মহামারিতে সংক্রমণের কোনো ঘটনা শনাক্ত করা যায়নি।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় হুথি বিদ্রোহীরা। জীবন বাঁচাতে পালিয়ে রিয়াদে আশ্রয় নেন সৌদি সমর্থিত প্রেসিডেন্ট মনসুর হাদি। ২০১৫ সালের মার্চে হুথি’র বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে রিয়াদ। এ অভিযানে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ। দুর্ভিক্ষের মুখে রয়েছে পুরো ইয়েমেন।

ad

পাঠকের মতামত