315140

‘ক.রোনা আ.ক্রান্ত’ গুজবের জেরে একঘরে পরিবার

আন্তর্জাতিক ডেস্ক।। মহা.মারি ক.রোনা ভাই.রাসের ছোবলে মৃ.ত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৩৯ হাজারের বেশি। ক.রোনা ভাই.রাসে আ.ক্রান্তদের সংখ্যা ও প্রা.ণহা.নির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজার ৩৩ জন। এখন পর্যন্ত এ ভাই.রাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩ হাজার ১৮০ জনের শরীরে। এরইমধ্যে ২০১টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে ক.রোনা ভা.ইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৯১ হাজার ৭৫১ জন। এদের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ৩৪২ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩০ হাজার ৪০৯ জনের অবস্থা গুরুতর। এমন ভয়াবহ আতঙ্কের মাঝেই রমরমিয়ে ছড়িয়ে পড়ছে গুজব। কেউ কেউ তার ফলও ভোগ করছেন। যেমনটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর এক পরিবারের ক্ষেত্রে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বেলেঘাটা আইডি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত নন তিনি। তারপরেও বনগাঁর বাসিন্দা এক স্কুল শিক্ষিকা তরুণী ও তাঁর পরিবারকে কার্যত একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ।

তরুণী গোবরডাঙার একটি স্কুলে শিক্ষকতা করেন। বাপের বাড়ি বনগাঁয়। বৃদ্ধ বাবা-মা, মেয়েকে নিয়ে কয়েক দিন ধরে বাপের বাড়িতে রয়েছেন। পরিবার ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে জ্বর হয় তরুণীর। ২৩ মার্চ বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসককে দেখান। সংক্রামক রোগ সন্দেহে তাঁকে চিকিৎসকেরা বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করেন।

ওই রাতে তাঁকে সেখানে ভর্তি করা হয়। পরীক্ষার পরে ২৫ মার্চ তিনি বাপের বাড়িতেই ফিরে আসেন। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই এলাকার কেউ কেউ রটিয়ে দেয়, তরুণী করোনা- আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় সে কথা লেখা হয়।

তরুণী বাড়ি ফেরার পর থেকে পরিবারের লোকজনকে এড়িয়ে চলতে শুরু করেন পাড়ার অনেকে। ওই শিক্ষিকা বলেন, ‘‘মুদির দোকান থেকে আমাদের মালপত্র দেওয়া হচ্ছে না। এক মহিলা মেয়ের দুধ ও খাবার এনে দিতেন। তাঁকেও লোকজন নিষেধ করেছেন, আমাদের বাড়ি না আসতে।’’ শিক্ষিকার কথায়, ‘‘চিকিৎসকেরা যেখানে বলে দিলেন, আমার এমন কোনও রোগ হয়নি, সেখানে কিছু লোক এমন কথা কেন রটাবে!’’ সোমবার তিনি বিষয়টি জানিয়েছেন বনগাঁর মহকুমাশাসক কাকলি মুখোপাধ্যায়কে। মহকুমা শাসক বলেন, ‘‘সমস্য মেটাত পদক্ষেপ করা হচ্ছে।’’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত শত্রুতা থেকেও লোকজন কারও বিরুদ্ধে মিথ্যে গুজব রটিয়ে দিচ্ছে।

ad

পাঠকের মতামত