314455

ঘোষিত সংখ্যার চেয়ে করোনা রোগী ১০ গুণ বেশি ইতালিতে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইতালি। দেশটিতে এই ভাইরাসের কারণে মৃ’ত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতালির সরকার জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে ৬৪ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এদিকে দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর যে সংখ্যা সরকার ঘোষণা করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অন্তত দশগুণ বেশি বলে দাবি করা হচ্ছে।

ইতালির যে সংস্থা করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি। সংস্থাটির প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এ কথা বলেছেন। অ্যাঞ্জেলো বোরেলি বলেন, প্রতি দশজনের মধ্যে একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত এবং এ তথ্য বিশ্বাসযোগ্য হতে পারে।

তিনি বলেন,আমি মনে করি চার লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন।” তিনি বলেন, ইতালিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে যে কঠিন সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেটি হচ্ছে ভেন্টিলেটর ও মাস্কের স্বল্পতা।

বিদেশ থেকে ইতালি মাস্ক আমদানির চেষ্টা করছে কিন্তু বোরেলি জানান ভারত, রোমানিয়া, রাশিয়া এবং তুরস্কের মতো দেশ মাস্ক রপ্তানি এ মুহূর্তে বন্ধ রেখেছে। তিনি বলেন,আমরা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করছি কিন্তু আমি আশঙ্কা করছি সম্ভবত আর কোনো মাস্ক বিদেশ থেকে ইতালিতে এসে পৌঁছবে না।

এদিকে, সর্বশেষ তথ্যে দেখা গেছে, ইতালিতে এক মাসেরও কম সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬,০৭৭ জন মা’রা গেছেন। চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ইতালি এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

ad

পাঠকের মতামত