314375

আজ থেকে একসাথে দু’জন রাস্তায় হাঁটতে পারবে না (ভিডিও)

বাংলাদেশ প্রতিদিন : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পরামর্শ আর নির্দেশনার পরেও মানুষের মধ্যে সচেতনাতা আসেনি। বরং স্বাভাবিক সময়ের মতোই সবাই চলাচল করছেন। এমনকি, বিদেশ ফেরতরাও নিজেদের ইচ্ছামতো চলছেন।

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় কাজ করবে নৌবাহিনী। জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিত করবে বিমান বাহিনী আর শহরগুলোতে সার্বিক নির্দেশনা বাস্তবায়ন করবে সেনাবাহিনী।

নির্দেশনা অনুযায়ী বুধবার (২৫ মার্চ) থেকে সারাদেশে একসাথে দুইজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না, আর গেলেও তাকে জিজ্ঞাসাবের মুখোমুখি হতে হবে। আর এই নির্দেশনা নিশ্চিত করতে বুধবার থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। বিস্তারিত ভিডিওতে (একাত্তর টিভি’র সৌজন্যে)-

https://www.youtube.com/watch?v=Q5yJH-PAiVI&feature=emb_title

ad

পাঠকের মতামত